বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত   * প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব   * ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী   * নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার   * সীমান্তে পুশইন ইস্যু, বিজিবির বাধায় আটকে ৯ জন ব্যক্তি   * দেশজুড়ে অভিযান, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী আটক   * হজ কার্যক্রম শেষে দেশে ফেরা শুরু, ৫৪ জনের মৃত্যুতে শোক   * শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে জাপানের অভিজ্ঞতা গ্রহণ করা হবে: প্রতিমন্ত্রী   * পুরোনো মামলার জট কমাতে হাইকোর্টের বড় অগ্রগতি   * বাণিজ্য ঘাটতি পূরণে সরকারের নতুন উদ্যোগের আশ্বাস: রিজভী  

   জেলা সংবাদ
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু
  Date : 11-01-2026

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় এক কিশোরী নিহত হয়েছে। নিহত কিশোরীর নাম মাহিয়া সুলতানা আফরান (৮)। সে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের কন্যা।

এ ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এবং সকাল ১০টা থেকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অবরোধ করে রেখেছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান এবং বেড়িবাঁধের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেন। এছাড়া, তিনি নিহত কিশোরীর পিতা জসিম উদ্দিনকে বুকে জড়িয়ে শান্তনা দেওয়ার চেষ্টা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের ঘটনা তার জানা রয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রাপ্ত হয়নি।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এর ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



  
  সর্বশেষ
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের জামিন দিল আদালত
প্রশিক্ষণ ভাতা ও সম্মানীতে কর বৃদ্ধির প্রস্তাব
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com