রবিবার, আগস্ট ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   কৃষি সংবাদ
গাছের নাম হাজার সন্তানের জননী
  Date : 31-08-2025

অনলাইন ডেস্ক

মাদার অব থাউজ্যান্ড প্লান্ট—যাকে বাংলায় বলা যায় ‘হাজার চারার জননী’। এটি শুধু আপনার ইনডোর গাছের সংগ্রহে অনন্য সংযোজনই নয় বরং একটি রুক্ষ পরিবেশে টিকে থাকা, কম যত্নে বড় হওয়া এক বিস্ময়কর সরস উদ্ভিদ।

উদ্ভিদটি বিভিন্ন নামে পরিচিত। যেমন- ডেভিল’স ব্যাকবোন, মেক্সিকান হ্যাট প্ল্যান্ট বা অ্যালিগেটর প্ল্যান্ট। বৈজ্ঞানিক নাম ক্যালানকোই ল্যাটিভাইরেন্স।

ক্যালানকোই ল্যাটিভাইরেন্সের আদি নিবাস মাদাগাস্কার। এখান থেকেই এটি অন্যান্য উষ্ণ ও আধা-উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি বিশ্বের নানা প্রান্তে বিশেষ করে সৌখিন বাগানে ও ঘরোয়া গাছ হিসেবে জনপ্রিয়। সহজে বংশবৃদ্ধি করতে পারার কারণে এটি কোথাও কোথাও আগাছার মতোও ছড়িয়ে পড়ে।

এ উদ্ভিদের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হলো, এর পাতার কিনারায় থাকা অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র চারা বা প্লান্টলেটস। এগুলো দেখতে ঠিক যেন পাতার ধারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা ছোট ছোট বাচ্চা গাছের মতো—একেকটা ছোট উদ্ভিদ যেন একেকটা জীবন্ত নবজাতক।

আশ্চর্যের ব্যাপার হলো, এ ছোট উদ্ভিদগুলো নিজেরাই শিকড় গজাতে সক্ষম এবং মূল গাছ থেকে আলাদা হয়ে স্বয়ংসম্পূর্ণ একটি গাছে পরিণত হতে পারে। অনুকূল পরিবেশে গাছটি প্রায় ৩ ফুট (প্রায় ১ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে।

এ যেন এক মা উদ্ভিদ—যার প্রতিটি পাতা নিজের দেহ থেকেই জন্ম দিচ্ছে অসংখ্য নতুন প্রাণ। এজন্যই এ উদ্ভিদের নাম ‘হাজার সন্তানের জননী’। প্রকৃতির এমন মায়াময় সৃষ্টি সত্যিই মনকে মোহিত করে। যেমন তার সমস্ত আদর-ভালোবাসা দিয়ে সন্তানদের আগলে রাখে; ঠিক তেমনই এ উদ্ভিদের পাতায় জন্ম নেওয়া ছোট ছোট চারাগুলোকে রক্ষা করে ।

এ গাছকে যতটা চমৎকার দেখায়, যত্ন নিতে ততটাই সহজ। এ গাছ রোদে থাকতে পছন্দ করে এবং পানিও কম লাগে। বাসার কোণে একটু সবুজ ভালোবাসার ছোঁয়া দিতে চাইলে, এটি হতে পারে এক অসাধারণ পছন্দ। ঘরের শোভা বর্ধনে ক্যালানকোই ল্যাটিভাইরেন্স অত্যন্ত জনপ্রিয়।

গাছটি বিড়াল, কুকুর এবং গৃহপালিত প্রাণীর জন্য বিষাক্ত। এতে থাকা বুফাডিয়েনোলাইডস নামক রাসায়নিক উপাদান খেলে বিষক্রিয়া হতে পারে। তাই গৃহপালিত প্রাণীর কাছ থেকে এটি দূরে রাখা বাঞ্ছনীয়।



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com