মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   আইন- আদালত
জুলাই সনদের আলোকে ১৩৩ অধ্যাদেশ বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
  Date : 01-08-2026

অনলাইন ডেস্ক 


ঝিনাইদহ, ১ আগস্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে আইন সংস্কার কমিশন জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখে এসব অধ্যাদেশের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল এবং বর্তমান সরকার সেগুলোর প্রায় প্রতিটিই গ্রহণ করেছে।
একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে একটি সমন্বিত মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে জাতীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এনসিপির বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নাসিরুদ্দীন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেকোনো স্থানে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি তাদের সহযোগিতা করবে।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com