সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   রাজধানী
আইন লঙ্ঘনে রাজধানীতে ২,৪৬৫ চালকের বিরুদ্ধে ব্যবস্থা
  Date : 29-07-2026

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪১ টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৪৪ টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি, ৩৩১টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com