সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   আন্তর্জাতিক
ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর নেতানিয়াহুর বার্তা
  Date : 29-07-2026

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার ‘চমৎকার’ বৈঠক হয়েছে। ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ‘ইতিবাচক ও ফলপ্রসূ’। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে ‘খুব ভালো বৈঠক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনও বিস্তারিত জানাননি।

হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন।

বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, বৈঠকে ট্রাম্পের ‘পুরো দল’ উপস্থিত ছিল।

হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমি যখন বলছি বৈঠকটি চমৎকার ছিল, তখন সেটি শুধু আনুষ্ঠানিক অর্থে বলছি না। এটি ছিল পূর্ণাঙ্গ অংশীদারত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না যায়—এই অভিন্ন লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক বোঝাপড়ার একটি আলোচনা।

এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন দুই নেতা। নেতানিয়াহু পুনর্নির্বাচনের লড়াইয়ে আছেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও তাকে চাপে ফেলেছে। অন্যদিকে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়া অজনপ্রিয় যুদ্ধের অবসান ঘটানোর চাপের মুখে রয়েছেন ট্রাম্প।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com