শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   আন্তর্জাতিক
যুদ্ধে ইরানের ‘মশা নৌবহর’ বেশ কার্যকর: পুতিন
  Date : 28-07-2026

অনলাইন ডেস্ক

ইরানের ক্ষুদ্র ও দ্রুতগতির নৌবহর বা মশা নৌবহরের (মস্কিটো ফ্লিট) যুদ্ধের কৌশলের উচ্চ প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে দেশটির সংবাদসংস্থা স্পুটনিকের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কী ঘটছে তা দেখুন। ইরান তাদের ‘মশা নৌবহর’ ব্যবহার করে বেশ দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এটি আধুনিক প্রযুক্তির বিষয়। আমাদেরও এমন কিছু ছোট জাহাজ বা জলযান রয়েছে, যেগুলো ওজনের দিক দিয়ে ছোট হলেও সেগুলোতে সর্বাধুনিক অস্ত্র সজ্জিত করা আছে।

স্পুটনিক জানিয়েছে, ইরানের তথাকথিত এই মশা নৌবহরে প্রায় ২০টি গাদির-শ্রেণির খুদে সাবমেরিন বা মিজেট সাবমেরিন এবং কয়েক হাজার দ্রুতগতির মিসাইল ও অ্যাসাল্ট বোট রয়েছে। অত্যন্ত হালকা ও দ্রুতগতির এসব জলযান ইরানের পাথুরে উপকূলবর্তী টানেল বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা যায়। ফলে যুক্তরাষ্ট্রের মতো শক্তির জন্য দূরপাল্লার অস্ত্রের সাহায্যে এগুলো ধ্বংস করা বেশ কঠিন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com