অনলাইন ডেস্ক
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সুরক্ষার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, `সরকার যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, জাতি এর সুফল ভোগ করবে।
আজ সোমবার বরিশাল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন।
প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, এনজিওকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপণের পর যত্ন নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চারাগাছকে শিশুর মতো যত্ন করতে হবে।
এককথায় বৃক্ষরোপণ শেষে বৃক্ষ পরিচর্যাকে গণকর্মসূচিতে রূপান্তরিত করতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, `সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় নীতিমালা করতে সরকার কাজ চালাচ্ছে।
কারণ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্যসমাজ চলতে পারে না।`
এ সময় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।