মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ   * ধর্মঘট নয়, ৩০ জুলাই স্বাভাবিক কার্যক্রম সিএনজি স্টেশনে   * বৃক্ষরোপণে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী   * ১০ আগস্ট জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল   * ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার   * গ্যাস সংকট মোকাবিলায় দুটি রিগ কেনার উদ্যোগ   * খাদ্য মজুত বাড়াতে সরকারের নতুন উদ্যোগ   * দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থা উন্নয়নে নতুন পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্ত্রী   * স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী   * ঢাকা-নারিতা আকাশপথে ফের নিয়মিত ফ্লাইট  

   জাতীয়
গ্যাস সংকট মোকাবিলায় দুটি রিগ কেনার উদ্যোগ
  Date : 27-07-2026

অনলাইন ডেস্ক

গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য দুটি রিগ কেনার প্রক্রিয়া চলছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বার্তা সংস্থা বাসসকে জানান, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার একটি প্রস্তাব আমরা চূড়ান্ত করেছি।

তিনি বলেন, বর্তমানে বাপেক্সের পাঁচটি রিগ রয়েছে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১। তিনি আরও বলেন, প্রস্তাবিত দুটি রিগ কেনা হলে মোট রিগের মোট সংখ্যা সাতটিতে উন্নীত হবে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, ২ হাজার হর্সপাওয়ারের একটি রিগ কেনার জন্য মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন আরেকটি রিগ সংগ্রহের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

এদিকে, বাপেক্সের সাফল্যের ধারাবাহিকতাকে বিবেচনায় নিয়ে সরকারি মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্স উন্নয়ন কূপ, ওয়ার্কওভারসহ বিভিন্ন ধরনের কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়া, দেশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে রাষ্ট্রায়ত্ত অনুসন্ধানকারী প্রতিষ্ঠানটির একটি মূল্যায়নসহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়নসহ উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। গ্যাসের সন্ধান মিললে পরবর্তী সময়ে কূপগুলোর পরীক্ষণ ও কূপ সম্পন্নকরণের কাজ করা হবে।



  
  সর্বশেষ
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ
ধর্মঘট নয়, ৩০ জুলাই স্বাভাবিক কার্যক্রম সিএনজি স্টেশনে
বৃক্ষরোপণে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী
১০ আগস্ট জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com