মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ   * ধর্মঘট নয়, ৩০ জুলাই স্বাভাবিক কার্যক্রম সিএনজি স্টেশনে   * বৃক্ষরোপণে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী   * ১০ আগস্ট জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল   * ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার   * গ্যাস সংকট মোকাবিলায় দুটি রিগ কেনার উদ্যোগ   * খাদ্য মজুত বাড়াতে সরকারের নতুন উদ্যোগ   * দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থা উন্নয়নে নতুন পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্ত্রী   * স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী   * ঢাকা-নারিতা আকাশপথে ফের নিয়মিত ফ্লাইট  

   জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই: মির্জা ফখরুল
  Date : 27-07-2026

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, “সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মন্তব্য নেই।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

তিনি আরও বলেন, “বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।”

এসময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ
ধর্মঘট নয়, ৩০ জুলাই স্বাভাবিক কার্যক্রম সিএনজি স্টেশনে
বৃক্ষরোপণে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী
১০ আগস্ট জানা যাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com