বুধবার, জুলাই ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে ক্রীড়ার ওপর জোর ক্রীড়া প্রতিমন্ত্রীর   * ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের আন্তরিকতায় সুফল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী   * প্রযুক্তির সঠিক ব্যবহারেই গড়ে উঠবে আগামীর প্রজন্ম: ববি হাজ্জাজ   * এক বছরে ২০ লাখ মামলা নিষ্পত্তির লক্ষ্য: আইনমন্ত্রী   * ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি রিজভীর আহ্বান   * দক্ষিণাঞ্চল পদযাত্রার নতুন সূচি ঘোষণা এনসিপির   * সব স্কুল-কলেজে মানতে হবে ৫ জরুরি নির্দেশনা   * সড়ক দুর্ঘটনা কমাতে ২০৩০ লক্ষ্য পুনর্ব্যক্ত করল বাংলাদেশ   * সাইবার বুলিং প্রতিরোধে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা   * রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল  

   জাতীয়
সড়ক দুর্ঘটনা কমাতে ২০৩০ লক্ষ্য পুনর্ব্যক্ত করল বাংলাদেশ
  Date : 21-07-2026

অনলাইন ডেস্ক

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

এ লক্ষ্য অর্জনে আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

মন্ত্রী আরো বলেন, রোড সেফটি ২০২১-২০৩০ দশকব্যাপী বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

শেখ রবিউল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গতিনিয়ন্ত্রণব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনাপরবর্তী জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তায় মহাসড়কে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, সেফ সিস্টেম অ্যাপ্রোচ ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত, অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে সরকার কাজ করছে।

সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, কার্যকর অংশীদারি এবং সবার যৌথ দায়িত্ব নিশ্চিত করা জরুরি। নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার জন্য সমতাভিত্তিক সড়কব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ কাজ চালিয়ে যাবে।

জাতিসংঘের এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিনিধি দলে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাব্বির হাসান খান।

আজ মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ‘Strengthening Multisectoral Coordination for Road Safety’ শীর্ষক একটি পার্শ্ব-আয়োজনে সহসভাপতির দায়িত্বও পালন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে সড়ক দুর্ঘটনা কমাতে সফল বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও উত্তম চর্চা নিয়ে আলোচনা হবে।



  
  সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে ক্রীড়ার ওপর জোর ক্রীড়া প্রতিমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের আন্তরিকতায় সুফল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রযুক্তির সঠিক ব্যবহারেই গড়ে উঠবে আগামীর প্রজন্ম: ববি হাজ্জাজ
এক বছরে ২০ লাখ মামলা নিষ্পত্তির লক্ষ্য: আইনমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com