মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ   * অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা   * তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট   * দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য   * ফের আইনের জালে রিজেন্টের সাহেদ   * যমুনায় আজ শরিক নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক   * চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের নির্দেশ   * সাইফুজ্জামানের সম্পদের খোঁজে আবারও দুদকের অভিযান   * প্রতিবন্ধী অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি ছায়া সংসদের   * ‘ভোট নয়, এখন ফলাফল চুরি হচ্ছে’ — হাসনাত  

   জাতীয়
সাইফুজ্জামানের সম্পদের খোঁজে আবারও দুদকের অভিযান
  Date : 20-07-2026

অনলাইন ডেস্ক

আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে গতকাল (রোববার) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধারের পর আজ সোমবার আবারও অভিযান শুরু করেছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানের নেতৃত্ব দিচ্ছে। আদালতের নির্দেশনা মেনে আজও ইনভেন্টরি কাজ শুরু করেছে। গতকাল সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরির কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদের পাওয়া গেছে। আজকের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।”

এদিকে গতকালের অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (এর মধ্যে রোলেক্সের ৪টি), ৩ সেট মুক্তার (পার্ল) গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

এর আগে ২৬ ফেব্রুয়ারি সাইফুজ্জামান চৌধুরীর (জাবেদ) নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। আর ১৩ জানুয়ারি সাইফুজ্জামানের আরব আমিরাতসহ আট দেশে থাকা বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত।



  
  সর্বশেষ
বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ
অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com