সোমবার, জুলাই ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ   * অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা   * তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট   * দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য   * ফের আইনের জালে রিজেন্টের সাহেদ   * যমুনায় আজ শরিক নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক   * চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের নির্দেশ   * সাইফুজ্জামানের সম্পদের খোঁজে আবারও দুদকের অভিযান   * প্রতিবন্ধী অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি ছায়া সংসদের   * ‘ভোট নয়, এখন ফলাফল চুরি হচ্ছে’ — হাসনাত  

   জাতীয়
তল্লাশির মাঝেই মিলল নিখোঁজ দুজনের সন্ধান
  Date : 19-07-2026

অনলাইন ডেস্ক

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তি সাঁতরে নদীর অপর পাড়ে নিরাপদে উঠে গেছেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের ডুবুরিদের উদ্ধার অভিযান চলাকালে বিষয়টি জানা যায়। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে ট্রলারের মালিককে জানানো হলে নিখোঁজ দুই ব্যক্তির নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অন্য কোনো ব্যক্তি নিখোঁজ থাকার অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে ফিরে যান।

এর আগে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সকাল ৯টা ৫০ মিনিটে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিকভাবে জানা যায়, ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট অভিযান পরিচালনা করে। তবে পরে তারা নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।



  
  সর্বশেষ
বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ
অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com