সোমবার, জুলাই ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ   * অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা   * তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট   * দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য   * ফের আইনের জালে রিজেন্টের সাহেদ   * যমুনায় আজ শরিক নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক   * চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের নির্দেশ   * সাইফুজ্জামানের সম্পদের খোঁজে আবারও দুদকের অভিযান   * প্রতিবন্ধী অধিকার নিশ্চিতে ১০ দফা দাবি ছায়া সংসদের   * ‘ভোট নয়, এখন ফলাফল চুরি হচ্ছে’ — হাসনাত  

   জাতীয়
জুলাই সনদ: বিতর্কের অবসান হওয়া উচিত—ফখরুল
  Date : 19-07-2026

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কার করে বলা আছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, সেই দলের মেনিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। বিষয়টি কেন জানি আমরা অ্যাভোয়েড করে যাচ্ছি।

রবিবার (১৯ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত। একটা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের আহ্বান থাকবে বিরোধী দল আসবে, এই কমিটিতে যোগ দেবে। আলোচনার মাধ্যমে সমাধান করবে।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা বিশ্বাস আছে আমরা ন্যয় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।



  
  সর্বশেষ
বেনজীরকে ফেরত পাঠাতে আগে ৪ তথ্য জানতে চায় দুবাই পুলিশ
অননুমোদিত অনুপস্থিতির দায়ে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
তিস্তায় পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে জামায়াতকে ঘিরে নুরের মন্তব্য



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com