বুধবার, জুলাই ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী   * এসডিজি অর্জনে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর   * `দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ` উত্তরায় বিক্ষোভ   * একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের   * পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, ছাড় নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   * কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার   * সুন্দরবনে `ছোট জাহাঙ্গীর` বাহিনীর ২৭ দস্যুর আত্মসমর্পণ   * এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান   * এক বছরের ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ সাংবাদিক নজরুলকে নিয়ে   * বন্যাকবলিতদের স্বাস্থ্য সুরক্ষায় ডব্লিউএইচওর ৬ পরামর্শ  

   জাতীয়
এসডিজি অর্জনে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর
  Date : 14-07-2026

অনলাইন ডেস্ক

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অধিক পরিমাণে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজলভ্য জলবায়ু অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রযুক্তি সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বক্তব্য দিতে গিয়ে ড. তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) হ্রাস, ডিজিটাল বৈষম্য এবং সাশ্রয়ী অর্থায়নে সীমিত প্রবেশাধিকার এলডিসিগুলোর ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলডিসিগুলোর টেকসই উন্নয়নের জন্য ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, ন্যায্য ঋণ সমাধান ব্যবস্থা গড়ে তোলা, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি, উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা জোরদার করা জরুরি।

ড. তিতুমীর বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা পূরণে পাঁচ বছরেরও কম সময় বাকি থাকলেও স্বল্পোন্নত দেশগুলো এখনো বহুমাত্রিক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই এসডিজি এবং দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত ও কার্যকর বৈশ্বিক উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়।

 

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আরও বলেন, স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তবে এ লক্ষ্য অর্জনে তাদের বাস্তব চাহিদা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।



  
  সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
এসডিজি অর্জনে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর
`দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ` উত্তরায় বিক্ষোভ
একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com