বুধবার, জুলাই ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী   * এসডিজি অর্জনে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর   * `দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ` উত্তরায় বিক্ষোভ   * একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের   * পাহাড়খেকো যত প্রভাবশালীই হোক, ছাড় নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   * কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার   * সুন্দরবনে `ছোট জাহাঙ্গীর` বাহিনীর ২৭ দস্যুর আত্মসমর্পণ   * এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান   * এক বছরের ডিপ্লোমা কোর্স চালুর উদ্যোগ সাংবাদিক নজরুলকে নিয়ে   * বন্যাকবলিতদের স্বাস্থ্য সুরক্ষায় ডব্লিউএইচওর ৬ পরামর্শ  

   জাতীয়
বন্যাকবলিতদের স্বাস্থ্য সুরক্ষায় ডব্লিউএইচওর ৬ পরামর্শ
  Date : 14-07-2026

অনলাইন ডেস্ক

বন্যাকবলিত এলাকা এবং এর আশপাশে বসবাসকারী মানুষের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়।

সোমবার (১৩ জুলাই) সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এসব ঝুঁকি সম্পর্কে জানানো হয়।

ডব্লিউএইচও বলেছে, বন্যার সময় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

সংস্থাটির সতর্ক করা ছয়টি ঝুঁকির মধ্যে রয়েছে— বন্যার পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা, বৈদ্যুতিক দুর্ঘটনা, দূষিত পানি ও খাবার থেকে রোগ ছড়ানো, মশাবাহিত রোগের বিস্তার এবং সাপের কামড়ের ঝুঁকি।

ডব্লিউএইচও জানিয়েছে, বন্যার পানিতে চলাচলের সময় ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি পানিতে থাকা বৈদ্যুতিক খুঁটি বা ছেঁড়া তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। তাই বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন।

এ ছাড়া বন্যার পানি দূষিত হয়ে পড়ায় তা ব্যবহারের মাধ্যমে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। একইভাবে বন্যার সময় খাবার দূষিত হওয়ার আশঙ্কা থাকায় খাদ্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বন্যার পর জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়ে যায়। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি বন্যার সময়ে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাপের কামড়ের বিষয়েও সতর্ক থাকতে হবে।

দুর্যোগপূর্ণ এই সময়ে নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



  
  সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
এসডিজি অর্জনে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর
`দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ` উত্তরায় বিক্ষোভ
একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com