বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   আন্তর্জাতিক
স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের
  Date : 09-07-2026

অনলাইন ডেস্ক

স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ‘খুবই খারাপ অংশীদার’ বলে উল্লেখ করে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার(৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে তার সঙ্গে ছিলেন।

ট্রাম্প জানান, তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘স্পেন একটি ব্যর্থ দেশ। আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। আমি স্পেনের সঙ্গে (বাণিজ্যিক) সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাই। ন্যাটোতে স্পেন খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশগ্রহণ করে না, তারা অর্থও পরিশোধ করে না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না। অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি যাতায়াতও...তারপর দেখবেন, তারাই আবার আমাদের কাছে ফিরে আসবে।’

এদিন গ্রিনল্যান্ডের বিষয়ে ন্যাটোর অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘গ্রিনল্যান্ড আমাদের জন্য একটি বড় সমস্যা। আর আরেকটি বড় বিষয় হলো, একসময় আমরা তাদের বলেছিলাম, যদি তারা চায়, তাহলে তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। কিন্তু তারা সবাই “না” বলেছিল।’ অবশ্য খুব জোর দিয়ে তখন বলা হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন তাদের আমাদের পাশে থাকার সুযোগ ছিল, তখন তারা আমাদের পাশে ছিল না। কিন্তু আমরা সব সময়ই তাদের পাশে ছিলাম।’

ডোনাল্ড ট্রাম্প এদিন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ করারও ঘোষণা দেন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com