শনিবার, জুলাই ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ন্যায়বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা   * চকবাজারের আশিক টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে   * জুলাই শহীদের স্বজনদের আবেগঘন মুহূর্ত প্রধানমন্ত্রীকে ঘিরে   * হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী   * সব জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণা রেলপথ প্রতিমন্ত্রীর   * সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী   * কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী   * শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পারছে ১৫ শিক্ষার্থী   * ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ   * খামেনির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ  

   আইন- আদালত
ট্রাইব্যুনাল গেট থেকে সুখরঞ্জন অপহরণ, এএসপি ফজলুর বিরুদ্ধে অভিযোগ
  Date : 04-07-2026

অনলাইন ডেস্ক 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, ২০১২ সালে হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী সুখোরঞ্জন বালিকে অপহরণের পর গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আমাদের একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুইজিশনের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমরা জানতে পেরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সুখরঞ্জন বালীকে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। গতকাল রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করেছি। ইতোমধ্যে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সময়ে গ্রেপ্তার ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন ভুক্তভোগী সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামলে তাকে একটা থাপ্পড় মারেন এরপর শার্টের কলার ধরে তাকে ডিবির গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় তিনি ও তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।



  
  সর্বশেষ
ন্যায়বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা
চকবাজারের আশিক টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে
জুলাই শহীদের স্বজনদের আবেগঘন মুহূর্ত প্রধানমন্ত্রীকে ঘিরে
হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com