শনিবার, জুলাই ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ন্যায়বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা   * চকবাজারের আশিক টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে   * জুলাই শহীদের স্বজনদের আবেগঘন মুহূর্ত প্রধানমন্ত্রীকে ঘিরে   * হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী   * সব জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার ঘোষণা রেলপথ প্রতিমন্ত্রীর   * সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী   * কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী   * শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিতে পারছে ১৫ শিক্ষার্থী   * ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ   * খামেনির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ  

   জাতীয়
হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী
  Date : 04-07-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে বললেন, “বিচারের নামে অবিচার নয় আইন মেনে স্বচ্ছতার সঙ্গে হত্যাকাণ্ডের বিচার হবে।”

তারেক রহমানের ভাঁষায়, “আমরা চাই না বিচারের নামে আরেকটি অবিচার হোক। যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হবে। কিন্তু সেই বিচার হতে হবে আইন মেনে, স্বচ্ছ প্রক্রিয়ায়।”

প্রধানমন্ত্রী বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন। আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

‘যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম- মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নিই? মা বলত- প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলত। ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি, কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি’-যোগ করেন তিনি।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তার অশ্রু ধরে রাখতে পারেননি। অকপটেই তার চোখে পানি চলে আসে। এ সময় প্রধানমন্ত্রীর দু`চোখে পানি টলমল করতে দেখা যায়।



  
  সর্বশেষ
ন্যায়বিচারের দাবিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা
চকবাজারের আশিক টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে
জুলাই শহীদের স্বজনদের আবেগঘন মুহূর্ত প্রধানমন্ত্রীকে ঘিরে
হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে: প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com