রবিবার, জুন ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাছান খাঁন   * পাহাড়ি ঢলে ফুঁসে উঠছে তিস্তা   * দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন   * পেনশনে বড় সুখবর   * মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে না,আহ্বান জানাবে বাংলাদেশ   * রোহিঙ্গা সংকটের একমাত্র ও স্থায়ী সমাধান   * মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   * পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের নিহত চার   * ৩ গোলের জয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল   * রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন অনিশ্চয়তায়  

   জাতীয়
রোহিঙ্গা সংকটের একমাত্র ও স্থায়ী সমাধান
  Date : 20-06-2026

অনলাইন ডেস্ক 

রোহিঙ্গা সংকটের একমাত্র ও স্থায়ী সমাধান হলো তাদের নিজস্ব মাতৃভূমি মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন-জাতিসংঘে এই দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এক ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রিফিংয়ে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। 

স্থায়ী প্রতিনিধি আরও জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে মানবিক কারণে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বৈশ্বিক অংশীদারদের কূটনৈতিক তৎপরতা এবং সম্পৃক্ততা আরও জোরদার করার অনুরোধ করেন।

বাংলাদেশ স্পষ্ট ভাষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছে যে, রোহিঙ্গারাও দীর্ঘ প্রবাস জীবন শেষে এখন নিজ দেশে ফিরে যেতে অত্যন্ত আগ্রহী। সংকটের একটি শান্তিপূর্ণ ও স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান আন্তর্জাতিক অংশীদার ও বৈশ্বিক নেতাদের প্রতি জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সেখানে দ্রুত একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি করতে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।



  
  সর্বশেষ
বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাছান খাঁন
পাহাড়ি ঢলে ফুঁসে উঠছে তিস্তা
দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন
পেনশনে বড় সুখবর



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com