বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী   * বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি   * জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার   * জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান   * ইউনূস-নুরজাহানের শাস্তি চেয়ে ঢাকায় আ’লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ   * গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, সড়কমন্ত্রী   * বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান   * সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন   * কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া অসম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে ববি হাজ্জাজ  

   জাতীয়
গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল কোথায় স্থানান্তর হবে, সড়কমন্ত্রী
  Date : 18-06-2026

অনলাইন ডেস্ক

আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, বর্তমান বাস টার্মিনালগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই টার্মিনালগুলোর কিছুটা পরিবর্তন করা হবে। দুই বছরের মধ্যে গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে, সায়েদাবাদ বাস টার্মিনাল সরে যাবে কাঁচপুরে। এভাবে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরে যাবে। কিন্তু সময় লাগবে।

তিনি বলেন, মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসগুলোর অফিস বা যেখান থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে... সেখানে নিজস্ব ব্যবস্থাপনায় ভালো টয়লেট ব্যবস্থা রয়েছে, ভালো পরিবেশ রয়েছে। কিন্তু অন্য বাসের স্ট্যান্ডগুলোর পরিবেশ ভালো নেই।

মন্ত্রী বলেন, বাস ব্যবস্থাপনায় একটি শৃঙ্খলা আসবে। দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। বেসরকারি বিভিন্ন উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানকে স্ট্যান্ড বানিয়ে এখন যেভাবে যাত্রী ওঠা-নামা করায়, সেটি আর করতে পারবে না।



  
  সর্বশেষ
এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি
জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com