মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী   * সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী   * ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর   * প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়   * মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার   * হাসপাতালের কার্যক্রম স্থবির, আইনি লড়াইয়ে আদ্ দ্বীন   * দিল্লি ঘটনায় সফর পরিবর্তন, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান   * কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় রায় আসছে ২৮ জুন   * যাতায়াতে স্বচ্ছতা আনতে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ   * কর আদায়ে ঘাটতির আশঙ্কা, মধ্যবিত্তে প্রভাব পড়বে: দেবপ্রিয়  

   জাতীয়
স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন, ১০ম দিনে বিশেষ দোয়া কর্মসূচি
  Date : 15-06-2026

নিজস্ব প্রতিবেদক

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আগামীকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে। সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচির ১০ম দিনে বিশেষ এ দোয়া ও জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মহাসচিব অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন, “দেশের হাজারো শিক্ষক-কর্মচারীর ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের সফলতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এদিকে, কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার ও ফটোসাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের চলমান কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে অব্যাহত রয়েছে।



  
  সর্বশেষ
অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাজেটে কঠিন লক্ষ্য: অর্থমন্ত্রী
সংবাদমাধ্যমে নির্ভুলতা জরুরি: তথ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজারে কঠোর নিরাপত্তা বলয়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com