শুক্রবার, জুন ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন   * শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী   * আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা   * কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী   * পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়   * শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল   * শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার   * যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন   * ইউএনডিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,উন্নয়ন সহযোগিতা জোরদার   * পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশে ফিরলেন  

   জাতীয়
ঢাকাসহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ
  Date : 04-06-2026

অনলাইন ডেস্ক

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে আজ (বৃহস্পতিবার, ০৪ জুন) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 

সরকারের নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণার পরপরই এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে দলটি। বুধবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে গড় দাম প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ প্রায় ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং খুচরা পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুন মাস থেকে কার্যকর হবে।

দলটির দাবি, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার সাধারণ মানুষের পকেট কাটার চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। এটি কোনোভাবেই জনগণের স্বার্থে নয়।”

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন আগেই ঊর্ধ্বমুখী, তখন বিদ্যুতের দাম বাড়ানো পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলবে। তাঁর ভাষায়, “এটি মড়ার উপর খাঁড়ার ঘা।”

জামায়াত নেতারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ, অপচয় ও দুর্নীতির কারণে জনগণের ওপর বারবার মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। একই সঙ্গে শিল্প, কৃষি ও উৎপাদন খরচ বেড়ে গিয়ে বাজারে দ্রব্যমূল্যের আরও চাপ সৃষ্টি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয়কে প্রভাবিত করবে, যার ফলে খাদ্য ও নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাদের মতে, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সংস্কার না হলে এই ধরনের মূল্যসংশোধন বারবার অর্থনীতিতে প্রভাব ফেলবে।

এদিকে জামায়াতের বিক্ষোভ ঘিরে ঢাকাসহ বিভিন্ন মহানগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।



  
  সর্বশেষ
তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমান প্রতিমন্ত্রী
আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, এবার লক্ষ্য মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com