মঙ্গলবার, মে ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি   * কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ   * এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা   * বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা   * বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ   * নতুন জাতীয় সমন্বয় কমিটি গঠিত, লক্ষ্য: নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা   * বিএনপি ঘোষণা করল জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি   * নতুন আইন ও নতুন নামে র‌্যাব   * ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন   * রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফর শেষ করে দেশে প্রত্যাবর্তন  

   বিনোদন
রহস্যজনক কারণে ৫৭ গোল করা তারকাকে বিশ্বকাপ দলে রাখল না ইরান
  Date : 18-05-2026

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকার বিশ্বকাপের জন্য ইরানের প্রাথমিক দল ঘোষণা হয়েছে। তবে দলে জায়গা পাননি দেশটির আক্রমণের মূল ভরসা সারদার আজমুন। কোচ আমির ঘালেনোয়ি কেন তাকে বাদ দিলেন তা ব্যাখ্যা করেননি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, চোটের কারণে তাকে রাখা হয়নি।

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন এখন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলেন। এর আগে মার্চেও তাকে ইরান দলে রাখা হয়নি। স্থানীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, সরকারের প্রতি আনুগত্যহীনতার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে।

মার্চ মাসে আজমুন তার ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে একটি বৈঠকের ছবি পোস্ট করেছিলেন। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

৩০ জনের এই দলে অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশকে রাখা হয়েছে। তারেমি এখন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন। জাহানবাখশ আগে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেছেন। শনিবার দল ঘোষণার পর আগামী সপ্তাহে তুরস্কে যাবে ইরান। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি নেবে দলটি।

তবে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই এই প্রশ্ন উঠছে। এপ্রিলে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুটি দেশই আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে তারা দেশে ঢুকতে দেবে না।

ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, সব ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২১ জুন একই মাঠে বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে খেলবে ইরান।



  
  সর্বশেষ
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ
এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com