মঙ্গলবার, মে ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি   * কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ   * এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা   * বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা   * বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ   * নতুন জাতীয় সমন্বয় কমিটি গঠিত, লক্ষ্য: নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা   * বিএনপি ঘোষণা করল জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি   * নতুন আইন ও নতুন নামে র‌্যাব   * ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন   * রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফর শেষ করে দেশে প্রত্যাবর্তন  

   জাতীয়
রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফর শেষ করে দেশে প্রত্যাবর্তন
  Date : 18-05-2026

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যে থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার সকালে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বঙ্গভবনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

লন্ডন সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। সেখানে তিনি একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিরতিতে তাকে এই স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। দীর্ঘ ৯ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি এখন সুস্থ অবস্থায় নিজ কর্মস্থলে ফিরেছেন।



  
  সর্বশেষ
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ
এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com