শনিবার, মে ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী   * ভূমিকম্পে কাঁপলো রংপুর   * সরকারের দৃঢ় মনোবল, বন্ধ চিনিকল পুনঃচালু করতে উদ্যোগ   * সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রী হজযাত্রী মারা গেছেন   * হামের প্রকোপে উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু   * প্রতিশ্রুতি পূরণে দলের নেতাকর্মীদের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর   * সংসদে স্বার্থপর ব্যবসায়ীদের কার্যক্রম: মহসিন রশিদের অভিযোগ   * বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে সামাজিক সংহতির আহ্বান   * একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা   * শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে:ড. আ ন ম এহছানুল হক মিলন  

   জাতীয়
খুদে উদ্ভাবক কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি গাড়িতে : প্রধানমন্ত্রী
  Date : 09-05-2026

অনলাইন ডেস্ক 

বিশেষ চাহিদাসম্পন্ন খুদে উদ্ভাবক কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রিফাত তার তৈরি গাড়িটি চালান। এ সময় রিফাতের পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী

সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি বানানোসহ নানা বিষয়ে কথা বলেন। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।

রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার আবু খায়েরের ছেলে। 

জানা গেছে, বছর পাঁচেক আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা হলে নিজের মেধাশক্তি কাজে লাগিয়ে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন, যে গাড়িটি মানুষের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। ফলে শুধু রিফাত নিজেই নয়, রিফাতের মতো শারীরিক প্রতিবন্ধী যেকোনো মানুষ গাড়িটি চালাতে পারবে। গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর ধরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে এটু আই স্মার্ট গাড়ির প্রজেক্ট।

গাড়িটি তৈরি করতে সময় লাগে ২ থেকে ৩ বছর। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি এবং তার বাবাও রিফাতকে গাড়িটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করেছেন। রিফাতের বাবা আবু খায়ের শুধু অর্থ দিয়ে সহযোগিতা করেননি। তিনি নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলে উদ্ভাবনে শ্রম দিয়েও সহযোগিতা করেছেন।



  
  সর্বশেষ
ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী
ভূমিকম্পে কাঁপলো রংপুর
সরকারের দৃঢ় মনোবল, বন্ধ চিনিকল পুনঃচালু করতে উদ্যোগ
সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রী হজযাত্রী মারা গেছেন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com