মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত—মানবাধিকার, প্রধানমন্ত্রীর মন্তব্য   * সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখল আদালত   * প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি বাতিলের খবরে সরকারি প্রতিক্রিয়া   * ৯৪ লাখ ২৪ হাজার শিশুকে হামের টিকা, শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ   * ইইউ জানিয়েছে, জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ ভিত্তিহীন   * সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সময় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী   * জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির জন্য আহ্বান জানালেন তথ্যমন্ত্রী   * জঙ্গিবাদ মামলায় জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা   * বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী   * তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগে বাংলাদেশের নতুন উদ্যোগ  

   জাতীয়
জঙ্গিবাদ মামলায় জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা
  Date : 28-04-2026

অনলাইন ডেস্ক

জঙ্গিবাদ-সম্পর্কিত মামলায় যেসব আসামি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন, তাদের জামিন বাতিলের জন্য সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে গণমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, জঙ্গিবাদের অভিযোগে যেসব অপরাধী জামিনে বের হয়েছেন, তাদের বিষয়ে সরকার আদালতের মাধ্যমে জামিন বাতিলের চেষ্টা করবে। তিনি বলেন, “জামিন বাতিলের এখতিয়ার আদালতের, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে জঙ্গিবাদের উপস্থিতি একেবারে অস্বীকার করার মতো নয়, তবে পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে।

তিনি আরও বলেন, অতীতে জঙ্গি ইস্যু নিয়ে যেমন অতিরঞ্জিত প্রচার হয়েছে, তেমনি পুরোপুরি অস্বীকার করার প্রবণতাও দেখা গেছে, দুটোই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের লক্ষ্য জঙ্গিবাদকে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়া বলেও জানান তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড বা ভুল তথ্য আমরা মিডিয়ায় কোনোভাবেই গ্রহণ করবো না।” তবে তিনি একই সঙ্গে বলেন, সরকার গণমাধ্যমের যৌক্তিক ও তথ্যভিত্তিক সমালোচনাকে স্বাগত জানায়।

 
জ্বালানি, স্বাস্থ্য ও সীমান্ত ইস্যুতেও বক্তব্য
ব্রিফিংয়ে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আসবে। তাঁর ভাষায়, “তেলের কোনো সংকট নেই, পাম্পে দীর্ঘলাইনও নেই, সংকট দ্রুতই কেটে যাবে।”

 

স্বাস্থ্য খাতে হামের টিকাদান কর্মসূচি নিয়েও তথ্য দেন তিনি। তিনি জানান, এখন পর্যন্ত সারা দেশে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিরোধযোগ্য রোগে একটি শিশুর মৃত্যুও মেনে নেওয়া যায় না, আমরা সেই মৃত্যু শূন্যে নামাতে চাই।”

এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, সীমান্তে হত্যার ঘটনা ৭৫ শতাংশ কমেছে এবং তা আরও কমিয়ে শূন্যের কাছাকাছি নেওয়ার লক্ষ্য রয়েছে। এজন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



  
  সর্বশেষ
গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত—মানবাধিকার, প্রধানমন্ত্রীর মন্তব্য
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখল আদালত
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি বাতিলের খবরে সরকারি প্রতিক্রিয়া
৯৪ লাখ ২৪ হাজার শিশুকে হামের টিকা, শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com