মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত—মানবাধিকার, প্রধানমন্ত্রীর মন্তব্য   * সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখল আদালত   * প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি বাতিলের খবরে সরকারি প্রতিক্রিয়া   * ৯৪ লাখ ২৪ হাজার শিশুকে হামের টিকা, শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ   * ইইউ জানিয়েছে, জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ ভিত্তিহীন   * সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সময় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী   * জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির জন্য আহ্বান জানালেন তথ্যমন্ত্রী   * জঙ্গিবাদ মামলায় জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা   * বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে বেরিয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী   * তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগে বাংলাদেশের নতুন উদ্যোগ  

   জাতীয়
তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগে বাংলাদেশের নতুন উদ্যোগ
  Date : 28-04-2026

অনলাইন ডেস্ক

তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান বলে আজ তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বিশ্বজুড়ে বিভাজন বৃদ্ধি করছে এবং সমাজে পারস্পরিক আস্থা ক্ষুণ্ন করছে।

এ প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় ও দেশের অভ্যন্তরে বিদ্যমান ডিজিটাল বৈষম্য হ্রাস করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অধিবেশনে সালাহউদ্দিন নোমান চৌধুরী শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান, বিশেষত নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমবিরোধী অপপ্রচার প্রতিহত করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিবেশগত দায়বদ্ধতা জোরদারে সমন্বিত ও ধারাবাহিক আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরো উল্লেখ করেন, মিয়ানমারে রোহিঙ্গা সংকট এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়সহ বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তিমূলক তথ্য, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ ধরনের সংকট মোকাবিলায় সঠিক তথ্য প্রচার এবং বৈশ্বিক সচেতনতা বাড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



  
  সর্বশেষ
গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত—মানবাধিকার, প্রধানমন্ত্রীর মন্তব্য
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৫ মামলায় জামিন বহাল রাখল আদালত
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি বাতিলের খবরে সরকারি প্রতিক্রিয়া
৯৪ লাখ ২৪ হাজার শিশুকে হামের টিকা, শিশুদের সুরক্ষায় বড় পদক্ষেপ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com