মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল   * মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত চলছে   * গ্যাস সরবরাহে কারিগরি ত্রুটি, স্বল্পচাপে থাকবে ভোক্তারা   * জ্বালানি মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের দাম সমন্বয়ের পরিকল্পনা: তথ্য উপদেষ্টা   * এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৮ লাখ   * সংরক্ষিত নারী ৩৬ আসনের পার্টি তালিকা প্রকাশ করেছে বিএনপি   * পৌরসভা থেকে সিটি করপোরেশনে বগুড়া, সাত জেলায় ই-বেইল বন্ড চালু   * আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী   * প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন আগামীকাল   * আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী  

   রাজনীতি
গুলশানে গভীর রাত পর্যন্ত দাপ্তরিক কাজ করেছেন প্রধানমন্ত্রী
  Date : 19-04-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন। শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে বসে দলীয় গুরুত্বপূর্ণ কাজ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসময় গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার বিকেল থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এ কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত।



  
  সর্বশেষ
১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত চলছে
গ্যাস সরবরাহে কারিগরি ত্রুটি, স্বল্পচাপে থাকবে ভোক্তারা
জ্বালানি মূল্যবৃদ্ধির পর নিত্যপণ্যের দাম সমন্বয়ের পরিকল্পনা: তথ্য উপদেষ্টা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com