বুধবার, এপ্রিল ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে স্কুল ড্রেস ও ব্যাগ: মাহদী আমিন   * সরকারি দামে ধান কিনতে শুরু, কৃষকদের মুনাফা বাড়ানোর আশা   * জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সরাসরি নির্বাচিত এমপিদের মতোই সমান বেতন-ভাতা   * অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন   * সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহণ মালিকদের নির্দেশ   * চালক-তেল সংকটে অচল ‘স্বপ্নযাত্রা’ রামগতির খালে পড়ে ওয়াটার অ্যাম্বুলেন্স, সেবা থেকে বঞ্চিত ২০ হাজার মানুষ   * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ  

   জাতীয়
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার
  Date : 18-04-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার।

তিনি বলেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু খরচ কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো করার, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের কষ্ট কম হয়।’

শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে।সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি।’

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমিও দোয়া করি আপনারা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরতে পারেন।’

এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।



  
  সর্বশেষ
সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে স্কুল ড্রেস ও ব্যাগ: মাহদী আমিন
সরকারি দামে ধান কিনতে শুরু, কৃষকদের মুনাফা বাড়ানোর আশা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সরাসরি নির্বাচিত এমপিদের মতোই সমান বেতন-ভাতা
অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com