বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৫ লাখ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী   * চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করা হবে : সড়কমন্ত্রী   * সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে: আইনমন্ত্রী   * টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়া প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ জ্ঞাপন   * গবেষণা ও তথ্যব্যবস্থা শক্তিশালী করতে জাতিসংঘ সিপিডি-৫৯ অধিবেশনে বাংলাদেশের আহ্বান   * বাংলাদেশের মুক্তি নির্ভর করছে গণতন্ত্রের উপর: স্পিকার   * ‘পেন গান’-এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ ডিএমপির   * টিউলিপসহ দুজনের বিরুদ্ধে গুলশান ফ্ল্যাট কেলেঙ্কারি নিয়ে অভিযোগ গঠন শুনানি ৬ মে   * মানবতাবিরোধী অপরাধ শাপলা চত্বর মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি মামুন   * জবি শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  

   জাতীয়
টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়া প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ জ্ঞাপন
  Date : 16-04-2026

অনলাইন ডেস্ক

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম থাকায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। এতে শুধু তিনি সম্মানিত হননি, জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

চিপ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে। তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংসদ নেতা এক সময় ১৭ বছর নির্বাসিত ছিলেন। দেশের বাইরে ছিলেন ১৭ বছর। ১৭ বছর পরে দেশে এলেন। আসার পরে মানুষের মধ্যে এরকম আশা জাগিয়েছেন, যে আশায় অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছে। তার কাছে অনেক প্রত্যাশা এই দেশের মানুষের। তিনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি বিভিন্ন কাজ করবেন। আঙুলের কালি শুকবার আগেই তিনি তা বাস্তবায়ন শুরু করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, যারা পাবেন, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দেশ সঠিকভাবে পরিচালিত হবে।

 

নুরুল ইসলাম বলেন, তিনি ফার্মারস কার্ডের উদ্বোধন করেছেন, কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই পহেলা বৈশাখ। এটা অত্যন্ত একটা বিপ্লব ও যুগান্তকারী ঘটনা বাংলাদেশের জন্য। তিনি আমাদের ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের পুরহিতদের জন্য সম্মানির ব্যবস্থা করেছেন। তিনি প্রথম কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, ১০ হাজার টাকা কৃষিঋণ সুদ মওকুফ করবের। আজ বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছেন। বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে। আমি আমার তরফ থেকে এবং সংসদের তরফ থেকে দেশবাসীকে অবহিত করে সবাইর তরফ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই।



  
  সর্বশেষ
৫ লাখ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করা হবে : সড়কমন্ত্রী
সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে: আইনমন্ত্রী
টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়া প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ জ্ঞাপন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com