| |
| যিনি নায়ক তিনিই পরিচালক, এমনকী প্রযোজকও |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন চমক নিয়ে ফিরছেন দেব। তাঁর বহুল আলোচিত ছবি ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটির ঘোষণার পর থেকেই অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও অপেক্ষায় ছিলেন কে হবে ছবিটির পরিচালক-তা জানার জন্য। অবশেষে এল ঘোষণা। এই ছবিতে শুধু নায়ক হিসেবেই নয়—পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও থাকছেন দেব নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছে তাঁর প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও পোস্ট করে এমনটা নিজেই ঘোষণা করেছেন তিনি। প্রযোজক হিসেবে বছর দশেক আগে আত্মপ্রকাশ করলেও পরিচালনায় এবারই প্রথম দেব। ‘দেশু ৭’ দিয়ে এবার নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করছেন এই নায়ক। দেব জানান, রুক্মিণীই নাকি তাঁকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নিজের প্রযোজনায় কাজ করে নিজেই পরিচালনা করা—এটা তাঁর কাছে চাপ নয়, বরং বড় দায়িত্ব। এরপর বললেন, ‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার। মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে ছবিতে পরিচালনা করার সুযোগ যে কোনও পরিচালক লুফে নেবেন। নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমি। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব। এই ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যা ছবির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনির্বাণ প্রসঙ্গে দেব বললেন, আমার ছবিতে অনির্বাণকে প্রয়োজন ছিল। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি। জানা গেছে, জুন থেকে আগস্ট—প্রায় ৫০ দিন ধরে চলবে ছবির কাজ। এই প্রজেক্টে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান। সব কিছু ঠিক থাকলে, চলতি বছরের দুর্গা পূজাতে মুক্তি পাবে ‘দেশু ৭’।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|