| |
| তামিমের উদ্যোগে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি, কোয়াবের প্রশংসা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| অনলাইন ডেস্ক ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক কাঠামোয় বড় পরিবর্তন এনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি। পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, ‘ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানোর এই উদ্যোগ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। এর সুফল খুব দ্রুতই দেখা যাবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি তারা আরও উল্লেখ করে, দেশের ক্রিকেটের উন্নয়নে বিসিবির যে কোনো ইতিবাচক সিদ্ধান্তের সঙ্গে কোয়াব সবসময় থাকবে। সম্প্রতি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম সভাতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং দীর্ঘ ফরম্যাটে বা টেস্টে ২০ হাজার টাকা। একই সঙ্গে চুক্তিবদ্ধ ৩০ থেকে ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও বেতন বাড়ানো হয়েছে তিনটি ক্যাটাগরিতে। ক্যাটাগরি ‘এ’ এর ক্রিকেটাররা এখন পাবেন ৬৫ হাজার টাকা, যা আগে ছিল ৩৫ হাজার। ক্যাটাগরি ‘বি’-তে বেতন ৩০ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে, ক্যাটাগরি ‘সি’-তে ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। এছাড়া প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটেও এসেছে বড় পরিবর্তন। জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|