বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   আন্তর্জাতিক
"লেবাননে ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা
  Date : 09-04-2026

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবারের হামলায় অন্তত ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যা চলমান যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে।

পাকিস্তান এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতা করেছে, তাতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলের হামলাকে নির্বিচার আখ্যা দিয়ে বলেন, এটি যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য সরাসরি হুমকি।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভিটি কুপার বলেছেন, এই হামলা ক্ষতিকর এবং লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানান।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনেজ নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহনীয়।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও টাজানি লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে সংহতি জানান এবং ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেন। তিনি সতর্ক করে বলেন, আমরা আরেকটি গাজা পরিস্থিতি দেখতে চাই না।

কাতার এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে থামাতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একইভাবে তুরস্কও কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। জাতিসংগের মহাসচিব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধবিরতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করছে এবং শান্তি প্রচেষ্টাকে বড় ধাক্কা দিচ্ছে।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com