বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বইমেলা শুরু হতে যাচ্ছে কাল, স্টল সাজাতে তৎপর কর্মীরা   * পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন কমিশনে নয়, পুরোনো রিপোর্টে: স্বরাষ্ট্রমন্ত্রী   * বইমেলায় সুরক্ষা জোরদার, নিষিদ্ধ ধারালো বস্তু ও দাহ্য পদার্থ   * প্রধানমন্ত্রী জামায়াতের ইফতারে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন   * ডিএমপি কমিশনার পদ থেকে পদত্যাগ করলেন শেখ মো. সাজ্জাত আলী   * বিডিআর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা   * যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিল আদালত   * সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর চিঠি, শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন সিদ্ধান্ত   * রাজধানীতে কিউলেক্স মশার হামলা, গবেষণায় নতুন বিপদ সংকেত   * সৌদি আরবের নিষেধাজ্ঞায় ডিম-মুরগি রপ্তানি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশও অন্তর্ভুক্ত  

   বিনোদন
লন্ডনে প্রেমে মজেছেন কৃতি শ্যানন, কে সেই কবির?
  Date : 23-02-2026

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার চর্চিত প্রেমিক কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন তুঙ্গে। বয়সে অভিনেত্রীর চেয়ে আট বছরের ছোট। কবির বাহিয়া কেবল একজন ব্যবসায়ী নন, তিনি ব্রিটেনের একজন মাল্টি-মিলিয়নেয়ার উত্তরাধিকারী। আর সেই ব্যবসায়ীকে নিয়ে এবার গুঞ্জন আগুনে ঘি ঢালল। এবার লন্ডনের রাস্তায় তাদের হাতে হাত ধরে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এখন বলা যায়, এবার বলি অভিনেত্রী কৃতি শ্যানন আর সিঙ্গেল নন। মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন তিনি। এখন তো লুকোচুরি ভুলে খুল্লমখুল্লা প্রেমে মশগুল কৃতি। লন্ডনের কনকনে ঠান্ডায় কৃতি ও কবির বাহিয়াকে একে অপরের হাত ধরে হাঁটতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভিডিও প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তাদের সম্পর্কের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কৃতি শ্যানন ও কবির বাহিয়া দুজনেই স্টাইলিশ উইন্টার পোশাকে সজ্জিত। একে অপরের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতে তারা লন্ডনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মাঝেমধ্যেই তারা একে অপরের হাত ধরে হাঁটছেন।

এখন প্রশ্ন হচ্ছে— কে এই ব্যবসায়ী কবির বাহিয়া? লন্ডনের এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী লন্ডনে বসবাসকারী কুলজিন্দর বাহিয়ার ছেলে কবির বাহিয়া। যার সাউথহল ট্রাভেল নামের একটি বিশাল ব্যবসার সাম্রাজ্য রয়েছে।

ভারতীয় ক্রিকেট মহলের সঙ্গেও কবির বাহিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার পরিবারের সঙ্গে কবিরকে প্রায়ই দেখা যায়। এর আগে কৃতি শ্যাননের জন্মদিনে গ্রিসের ভ্যাকেশনেও কবিরকে দেখা গিয়েছিল। সেই থেকে তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। কবির বাহিয়ার পরিবার লন্ডনের অন্যতম ধনী এশিয়ান পরিবার।

২০২১ সালের `সানডে টাইমস রিচ লিস্ট` অনুযায়ী, বাহিয়া পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪২৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৫০০ কোটি টাকারও বেশি।



  
  সর্বশেষ
বইমেলা শুরু হতে যাচ্ছে কাল, স্টল সাজাতে তৎপর কর্মীরা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন কমিশনে নয়, পুরোনো রিপোর্টে: স্বরাষ্ট্রমন্ত্রী
বইমেলায় সুরক্ষা জোরদার, নিষিদ্ধ ধারালো বস্তু ও দাহ্য পদার্থ
প্রধানমন্ত্রী জামায়াতের ইফতারে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com