সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   অপরাধ জগত
বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
  Date : 02-11-2025

সাভার প্রতিনিধি

সাভারের রাজাঘাট এলাকায় এক তরুণীকে বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করার পর, পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। অপর আসামি চৌধুরী এখনও পলাতক।

শুক্রবার সন্ধ্যায়, তরুণী (২২) নিজ বাড়িতে অভিযুক্তদের দ্বারা ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে, অভিযুক্তরা তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে তার বাড়িতে গিয়ে এ ঘটনা ঘটায়।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ জানান, ঘটনার পর তরুণী থানায় অভিযোগ দিলে, পুলিশ দ্রুত মামলা দায়ের করে এবং দেলোয়ার হোসেন দেলুকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে। অপর আসামি চৌধুরীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এই ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং আইনের আওতায় আসামিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com