রবিবার, জুলাই ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে আনায় বিবেচনা চলছে: চীনা রাষ্ট্রদূত   * বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ   * `সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে`   * মতিঝিলে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার   * বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন   * লো-ভ্যালু প্লাস্টিক রিসাইক্লিংয়ে নীতিগত সহায়তা প্রয়োজন   * সময়মতো বন্যার্তদের পাশে যেতে না পেরে ক্ষমা চাইলেন : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   * রক্ত, আগুন আর ইন্টারনেট ব্ল্যাকআউটে থমকে গিয়েছিল বাংলাদেশ   * আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু   * এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান  

   জাতীয়
৪ মাসে হাম ও উপসর্গে ৭৮০ মৃত্যু
  Date : 18-07-2026

অনলাইন ডেস্ক

কয়েক মাস থেকেই দেশজুড়ে হামের বিস্তার থামছেই না। প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজার হাজার শিশু রোগী। সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। 

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়েছেন।



  
  সর্বশেষ
চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে আনায় বিবেচনা চলছে: চীনা রাষ্ট্রদূত
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
`সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে`
মতিঝিলে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com