সোমবার, জুলাই ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার   * উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল   * অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী   * ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান   * দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা   * গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু   * খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩   * এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি   * অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন বিদ্যুৎ সচিব   * শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী  

   জাতীয়
দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বই সশস্ত্র বাহিনীর শক্তি: প্রধানমন্ত্রী
  Date : 05-07-2026

অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশের সশস্ত্র বাহিনী শুধু রাষ্ট্রের নিরাপত্তারই নয়, জাতির সাহস, আত্মবিশ্বাস ও গৌরবের প্রতীক। দেশপ্রেম, পেশাদারিত্ব ও কঠোর শৃঙ্খলা বজায় রেখে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, সুশৃঙ্খলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চলতি বছর পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যা পুরো বাহিনীর জন্য গৌরবের। এ অর্জনের জন্য তিনি পিজিআরের সদস্যদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি সাইবার যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ও তথ্যযুদ্ধের মতো নতুন হুমকি তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পিজিআরসহ সব বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতায় সবসময় প্রস্তুত থাকতে হবে।


তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। জনগণের আস্থা ও ভালোবাসাই একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।


প্রধানমন্ত্রী জানান, পিজিআর, এসএসএফসহ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে বাহিনীর প্রতিটি সদস্যকে সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।



  
  সর্বশেষ
হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী
ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com