সোমবার, জুলাই ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার   * উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল   * অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী   * ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান   * দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা   * গুলশানে সরকারি প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু   * খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩   * এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি   * অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন বিদ্যুৎ সচিব   * শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী  

   জাতীয়
সরকারি সফরে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
  Date : 05-07-2026

অনলাইন ডেস্ক 

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ রোববার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। সফরকালে মন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। সফর শেষে আগামী ১২ জুলাই (শনিবার) ঢাকায় প্রত্যাবর্তন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে অংশ নিতে মন্ত্রী আজ (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।



  
  সর্বশেষ
হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক: মির্জা ফখরুল
অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণ করা হবে : সংস্কৃতিমন্ত্রী
ডে কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি : জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com