বুধবার, জুন ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি   * যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী   * “সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”   * “বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”   * জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিল সরকার   * “রাশেদের অভিযোগের তীরে হান্নান মাসউদ”   * ৬ দফা কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘে খলিলুর রহমান   * “প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ”   * নির্বাচন চলবে স্বাভাবিকভাবেই, রিট খারিজ   * “দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী”  

   জাতীয়
“বাংলাদেশসহ ৬০ দেশ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক পরিকল্পনা”
  Date : 03-06-2026

অনলাইন ডেস্ক

জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কথা উল্লেখ করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি নথি অনুসারে, ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ প্রস্তাব প্রকাশ করে। এটি ধারা ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা-সংক্রান্ত একটি তদন্তের সর্বশেষ ফলাফল। এমন সময়ে এ প্রস্তাব দেওয়া হলো, যখন ট্রাম্প প্রশাসন তার জরুরি শুল্ককাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ওই শুল্কব্যবস্থা বাতিল হয়েছিল।

ইউএসটিআর জানিয়েছে, জোরপূর্বক শ্রম-সংক্রান্ত তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য সংস্থাটি আরো জানিয়েছে, তদন্তাধীন বাকি ৪৫টি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।



  
  সর্বশেষ
এক মামলা থেকে জামিন পেলেন দীপু মনি, ৬টিতে রুল জারি
যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
“সরকারি ক্রয় ব্যবস্থায় আসছে পূর্ণ ডিজিটালাইজেশন”
“বাংলাদেশে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com