মঙ্গলবার, মে ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি   * কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ   * এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা   * বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা   * বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ   * নতুন জাতীয় সমন্বয় কমিটি গঠিত, লক্ষ্য: নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা   * বিএনপি ঘোষণা করল জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি   * নতুন আইন ও নতুন নামে র‌্যাব   * ৯৫ বারের মতো পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন   * রাষ্ট্রপতি যুক্তরাজ্য সফর শেষ করে দেশে প্রত্যাবর্তন  

   জাতীয়
নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের নতুন অংশীদারিত্বের পরিকল্পনা
  Date : 18-05-2026

অনলাইন ডেস্ক

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে নিউজিল্যান্ডের হাই কমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বিভিন্ন খাতের উন্নয়নের প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস (ওষুধ শিল্প), পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং (খাদ্য প্রক্রিয়াজাতকরণ) খাতের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ডেভিড পাইন জানান, এই চার সম্ভাবনাময় খাতে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে নিউজিল্যান্ড অত্যন্ত আগ্রহী।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও নানামুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন নিউজিল্যান্ডের হাই কমিশনার। আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশকে আরও জোরালো ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

নিউজিল্যান্ডের হাই কমিশনারের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।’



  
  সর্বশেষ
গ্রামীণ ব্যাংকের ঋণ সুদহার নিয়ে হাইকোর্টের রুল জারি
কাতারে চাকরির সুযোগ! বাংলাদেশ থেকে ৪ খাতে শ্রমিক নিয়োগের আগ্রহ
এডিপি ২০২৬-২৭: বাজেট আকার ৩ লাখ কোটি টাকা
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেলের সরকারী পরিকল্পনা



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com