শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক   * "ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"   * বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী   * নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান   * মার্কিন অভিবাসন ভিসা স্থগিত, ৭৫ দেশের মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত   * ৭২-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে, দাবি ব্যারিস্টার ফুয়াদ   * জঙ্গি হামলা নিয়ে সতর্ক, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি   * নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই, তেলের দাম বৃদ্ধির অজুহাতে: বস্ত্র ও পাট মন্ত্রী   * জামায়াত রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে: ফখরুল   * "সরকার আন্দোলন সামলাতে সক্ষম নয়: কর্নেল অলি"  

   জাতীয়
তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার: সড়ক পরিবহণমন্ত্রী
  Date : 25-04-2026

অনলাইন ডেস্ক

সড়ক পরিবহণ, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করেছে।”

পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে বলেও জানান মন্ত্রী। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সেক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের সঙ্গে বসার প্রয়োজন হবে না।

তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে রবিউল বলেন, গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, “আইএমএফের চাপ আছে বলে মনে করি না। আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।”

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে উল্লেখ করে পরিবহণমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যান চলাচল, যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।



  
  সর্বশেষ
হকারদের জন্য স্থায়ী নম্বর ও আইডি কার্ড: ডিএনসিসি প্রশাসক
"ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান তথ্যমন্ত্রীর"
বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করলেন : প্রধানমন্ত্রী
নান্দনিক রূপান্তরে কলাবাগান এসটিএস, ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com