বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বইমেলা শুরু হতে যাচ্ছে কাল, স্টল সাজাতে তৎপর কর্মীরা   * পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন কমিশনে নয়, পুরোনো রিপোর্টে: স্বরাষ্ট্রমন্ত্রী   * বইমেলায় সুরক্ষা জোরদার, নিষিদ্ধ ধারালো বস্তু ও দাহ্য পদার্থ   * প্রধানমন্ত্রী জামায়াতের ইফতারে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন   * ডিএমপি কমিশনার পদ থেকে পদত্যাগ করলেন শেখ মো. সাজ্জাত আলী   * বিডিআর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা   * যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিল আদালত   * সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর চিঠি, শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন সিদ্ধান্ত   * রাজধানীতে কিউলেক্স মশার হামলা, গবেষণায় নতুন বিপদ সংকেত   * সৌদি আরবের নিষেধাজ্ঞায় ডিম-মুরগি রপ্তানি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশও অন্তর্ভুক্ত  

   জাতীয়
সশস্ত্র বাহিনী বিভাগে তারেক রহমানের প্রথম কর্মদিবস, রাজনীতিতে নতুন অধ্যায়
  Date : 23-02-2026

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন।

সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এই সময়ে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ। প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এরপর প্রধানমন্ত্রী তার চেম্বারে বসেন। দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।



  
  সর্বশেষ
বইমেলা শুরু হতে যাচ্ছে কাল, স্টল সাজাতে তৎপর কর্মীরা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন কমিশনে নয়, পুরোনো রিপোর্টে: স্বরাষ্ট্রমন্ত্রী
বইমেলায় সুরক্ষা জোরদার, নিষিদ্ধ ধারালো বস্তু ও দাহ্য পদার্থ
প্রধানমন্ত্রী জামায়াতের ইফতারে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com