শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   ইসলাম
যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

মানুষের জীবন চলার পথে দোয়ার গুরুত্ব অপরিসীম। দোয়া শুধু ইবাদত নয়, বরং এটি ইবাদতের মূলও বটে। আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো দোয়া। কোনো পরিস্থিতিতে, বিপদে-আপদে বা প্রয়োজনের সময় একজন মুমিন আল্লাহর দ্বারস্থ হয়। এই দোয়ার মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তনের সুযোগ পায়। ইবাদতের মূল দোয়া। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। (তিরমিজি, হাদিস ২১৩৯)

 

দুনিয়ার কোন মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হোন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন এত বেশি দয়ালু যে, তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন। (তিরমিজি, হাদিস)

 

এছাড়াও স্বয়ং আল্লাহতায়ালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কুরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব। (সুরা মুমিন, আয়াত ৬০)

 

অন্যত্র বলেন, হে রাসুল! যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন- আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। (সুরা বাকারা, আয়াত ১৮৬) 

 

দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে। যে-সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়। হাদিসে আছে মহান রাব্বুল আলামিন কিছু মানুষের দোয়া ফিরিয়ে দেন না অবশ্যই কবুল করেন।

 

১. রোগীর দোয়া

রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। নবীজি (সা.) বলেছেন, ‘যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও, তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে। কারণ, তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো’। (সুনান তিরমিজি, হাদিস : ৩,৫৯৮)

 

২. রোজাদারের দোয়া

রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর। নবী (সা.) বলেছেন,‘রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না’। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১,৭৫৩)

 

৩. মা বাবার দোয়া

নবীজি (সা.) বলেছেন, ‘তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া ও পিতার সন্তানের জন্য দোয়া।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১,৯০৫)।

 

৪. অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া

নবীজি (সা.) বলেছেন, ‘যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতা বলে, ‘আমিন, তোমার জন্যও তাই হোক।’ (সহিহ মুসলিম, হাদিস : ২,৭৩২)।

 

দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, বরং এটি আল্লাহর সাথে সম্পর্ক গঠনের একটি পথ। যে ব্যক্তি নিয়মিত দোয়া করে, সে কখনো একা থাকে না। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার সময় ও পদ্ধতি আছে, সেসব অনুসরণ করলে বান্দা তার চাওয়া সহজেই পেতে পারে। তাই আমাদের উচিত, সবসময় ও সব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com