শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   লাইফস্টাইল
ক্যাটরিনার মতো লাবণ্যময়ী ত্বক পেতে যা করবেন
  Date : 23-09-2025

 

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বয়স ৪২ পেরিয়েছে। তবে তার লাবণ্যে এতটুকু ভাটা পড়েনি। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি তার রূপের জেল্লা নিয়েও কাজ করে থাকেন। তার মতো ত্বক কে না চান? 

তবে প্রতিদিনের ব্যস্ততার মাঝে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার সময় হয় না অভিনেত্রীর। শতব্যস্ততার মাঝেও নিজেকে খুঁজে নেন তিনি। আর নিখুঁত ত্বক পেতে নিয়মিত ত্বকচর্চা করুন। এবং পাশাপাশি প্রতিদিনের রুটিনেও কিছু পরিবর্তন আনুন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন দিনের শুরুটা কীভাবে করলে ত্বকে তার প্রভাব পড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক—

অভিনেত্রী বলেন, অ্যালোভেরা জেল সবার জন্য নয়, কারা এড়িয়ে চলবেন? ক্যাটরিনা সাধারণত দিনের শুরুতে গরম পানীয় খেতে পছন্দ করেন। তাতে শরীরের আর্দ্রতা বজায় থাকে। তিনি বলেন, ঘুম থেকে উঠেই আমি ২-৩ গ্লাস উষ্ণ পানি খাওয়ার চেষ্টা করি। তার মধ্যে কখনো আদা কিংবা লেবুর রস মিশিয়েও খাই। লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকে কোলাজেন উৎপাদনে পরিমাণ বাড়িয়ে তোলে। পাশাপাশি ত্বকের পিএইচের সমতা বজায় রাখতেও সাহায্য করে এটি বলে জানান ক্যাটরিনা।

হালকা গরম পানি যেমন শরীরে তৎক্ষণাৎ আর্দ্রতা পৌঁছে দেয়, ঠিক তেমনই বিপাকহার বা মেটাবলিজম বাড়িয়ে তুলতেও সাহায্য করে। বিপাকহার বা মেটাবলিজমের সঙ্গে শুধু মেদের সম্পর্ক নয়; শারীরবৃত্তীয় বহু কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিপাকহার। আর সবচেয়ে বড় কথা হলো— প্রতিটি ক্রিয়া একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। তাই ত্বকের জেল্লার জন্য পেট এবং শারীরবৃত্তীয় সব কর্মকাণ্ডই সুষ্ঠুভাবে হওয়া প্রয়োজন।

এর পরের ধাপ হলো— হালকা শরীরচর্চা। ক্যাটরিনা বলেন, খুব সহজ ও সাধারণ কিছু স্ট্রেচিং, যোগাসন থাকে রুটিনে। তাতে শরীর ও মন দুই-ই চনমনে থাকে। হাতে যদি খুব বেশি সময় নাও থাকে, সে ক্ষেত্রে প্রাণায়াম, ডিপ ব্রিদিংয়ের মতো এক্সারসাইজও করা যেতে পারে। তাতে শরীরে রক্ত চলাচল ভালো হয়। ত্বকেও তার যথেষ্ট প্রভাব পড়ে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com