বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   জাতীয়
দেয়ালের ভাষা, বিপ্লবের ইতিহাস: ঢাবিতে নতুন রঙে প্রাণ পাচ্ছে ‘জুলাই-গ্রাফিতি’
  Date : 01-08-2026

অনলাইন ডেস্ক 


জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে সংরক্ষণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শুরু হয়েছে ‘জুলাই-গ্রাফিতি’ রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম। দেয়ালে আঁকা আন্দোলনের স্মারকচিত্র ও বার্তাগুলো নতুন রঙে পুনর্জীবিত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য।
শনিবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাংসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, বিপ্লবের চেতনা ও ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ণ রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে গ্রাফিতিগুলো পুনর্লিখন ও রংকরণের কাজ সম্পন্ন হবে।
উদ্যোক্তারা বলছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আঁকা এসব গ্রাফিতি শুধু শিল্পকর্ম নয়, বরং একটি আন্দোলনের ইতিহাস, প্রতিবাদ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাওয়া এই চিত্রগুলো পুনরায় সংরক্ষণের মাধ্যমে আন্দোলনের স্মৃতি ও চেতনাকে জীবন্ত রাখার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই উদ্যোগ নতুন প্রজন্মকে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস জানাতে এবং ক্যাম্পাসে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com