মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   জাতীয়
রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস মার্কিন প্রতিনিধিদলের
  Date : 01-08-2026

অনলাইন ডেস্ক 


কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে ১১ সদস্যের দলটি শুক্রবার (৩১ জুলাই) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখে।
পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এ সময় বাংলাদেশ সরকার প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরে। সরকার আশা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেয়। বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান দাতা দেশ।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com