সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   জাতীয়
দেশে ফিরলেই শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
  Date : 30-07-2026

অনলাইন ডেস্ক

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে আসার কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে—এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "প্রথম কথা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর প্রত্যর্পণের চেষ্টা করছে কি করছে না, সেটা আপনারা কীভাবে জানবেন? অবশ্যই চেষ্টা করছে, আমি বলছি।"

তিনি আরও বলেন, "দ্বিতীয়ত হলো—একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চান, সেখানে তাঁর সারেন্ডারের আগেই হয়তো তিনি গ্রেপ্তার হবেন। কিন্তু তাঁর সেই অধিকার তো আছে।"

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, "এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের... আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। আইন যেভাবে আমাদের ক্ষমতা দিয়েছে, আমরা সেই ক্ষমতা প্রয়োগ করব।"

শেখ হাসিনার কাছে পাসপোর্ট নেই, তিনি কীভাবে দেশে আসবেন—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "তিনি কীভাবে আসবেন, এটা তাঁর সমস্যা; আমার সমস্যা না। আমাদের সীমানায় বা চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, আইন যেটা আমাকে ক্ষমতা দিয়েছে, আমি সেই আইনের প্রয়োগটা করব। বিষয়টি একেবারে স্পষ্ট।"

আইনগত সহায়তা প্রদান বিষয়ক এই অনুষ্ঠানে তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সরকার খতিয়ে দেখবে। এছাড়া বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত করা হবে এবং তাঁর পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হলে মো. আসাদুজ্জামান বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানে ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com