সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   জাতীয়
বিকল যানবাহনে স্থবির নতুনবাজার-রামপুরা সড়ক, দুর্ভোগে নগরবাসী
  Date : 30-07-2026

অনলাইন ডেস্ক

রাজধানীর ত্রিমোহনী এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সপ্তাহের শেষ কার্যদিবসের সকালে এমন যানজটের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যুক্ত হওয়ায় দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, ভোরে ত্রিমোহনী এলাকায় সড়কে দুটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এর প্রভাব পড়ে নতুনবাজার, বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত সড়কে। ওই পথে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল আটকে আছে।

দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকায় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কেউ অফিসে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ জরুরি কাজে যেতে গিয়ে দুর্ভোগে পড়েছেন।

সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে গেছে। ছাতা ছাড়াই অনেককে বৃষ্টির মধ্যে হেঁটে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। দীর্ঘ সময় বাসের ভেতরে আটকে থেকে অনেকেই অতিষ্ঠ হয়ে পড়েন।

নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত অংশে গাড়ি না চলায় বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ বেশ কয়েকটি গণপরিবহন নতুনবাজার হয়ে গুলশান-২ নম্বর সড়ক ব্যবহার করছে। এতে বিকল্প সড়কেও যানবাহনের চাপ বেড়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকল দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত সড়কে এখনো তীব্র যানজট রয়েছে।

ঢাকা মহানগর পুলিশ ট্রাফিকের রামপুরা জোনের এসি আসাদুজ্জামান বলেন, ভোর ৪টার দিকে বৃষ্টি হওয়ায় সড়কে হাঁটু পানি জমে ছিল। তখন দুটি ট্রাক রাস্তায় বিকল হয়ে যায়। সেই দুটির একটি সরানো হয়েছে। আরেকটি সরানোর কাজ চলছে। ট্রাক দুটি নষ্ট হওয়ার কারণে রাস্তা বন্ধ আছে। ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com