শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   বিনোদন
গওহর খানের ‘লুজার’ মন্তব্যে সমালোচনার ঝড়
  Date : 09-07-2026

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী গওহর খান। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে সরাসরি ‘লুজার’ এবং তাকে ‘বড় মাপের অভিনেতা’ বলে মন্তব্য করেছেন তিনি। 

Advertisement

গত মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 

ম্যাচের এই রোমাঞ্চকর ও বিতর্কিত সমাপ্তির পর ইনস্টাগ্রামে অন্য এক কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে গওহর খান আর্জেন্টাইন সুপারস্টারের তীব্র সমালোচনা করেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কী এক লুজার, মেসি নয় যেন মেসি (যার অর্থ নোংরা বা বিশৃঙ্খল)। একেবারে নিকৃষ্টতম মানের অভিনেতা।’ 

গওহর খানের শেয়ার করা মূল ভিডিওটিতে আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচটিকে ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। 

ম্যাচটিতে একপর্যায়ে ২ গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মিশর। তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা।

ম্যাচের শেষ মুহূর্তের বেশ কিছু অনফিল্ড ঘটনা এবং রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক তৈরি হয়। বহু ফুটবল সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণের অভিযোগ তোলেন এবং রেফারির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

সব বিতর্ককে পাশ কাটিয়ে আর্জেন্টিনা অবশ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। তবে মাঠের সেই বিতর্ক এবার গওহর খানের মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমেনতুন মাত্রা পেল, যা নিয়ে ফুটবল ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে তুমুল তর্কে মেতেছেন। 



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com