শুক্রবার, জুন ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণায় সতর্ক থাকার আহ্বান   * বর্জ্য থেকে শক্তি উৎপাদনে অগ্রসর হচ্ছে সরকার : পরিবেশমন্ত্রী   * নৌমন্ত্রীর ঘোষণা : দেশে নদীর সংখ্যা ১,৪১৫টি   * রবীন্দ্র-নজরুলের ঐতিহ্য সংরক্ষণে জোর দিলেন ববি হাজ্জাজ   * ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করছে ভারত: হাইকমিশনার   * ৪৩তম বিসিএসের নন-ক্যাডার ফল আবার প্রকাশ হবে   * জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলের কর্মসূচি   * রাজধানীর বেইলি রোডে বসছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা   * জনমুখী বাজেটের লক্ষ্যে নতুন উদ্যোগ: অর্থমন্ত্রী   * তিস্তা নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের সহযোগিতা জোরদার  

   জাতীয়
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহায়তার আহ্বান বাংলাদেশের
  Date : 25-06-2026

অনলাইন ডেস্ক 

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুত বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রদান এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসক-এর যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল এ আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতার কারণে অনেক এলডিসির উন্নয়ন অগ্রগতি ঝুঁকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ও কার্যকর সহায়তা প্রয়োজন।

বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত সালাহউদ্দিন উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে এলডিসিগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠেয় দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং সুনির্দিষ্ট ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



  
  সর্বশেষ
অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণায় সতর্ক থাকার আহ্বান
বর্জ্য থেকে শক্তি উৎপাদনে অগ্রসর হচ্ছে সরকার : পরিবেশমন্ত্রী
নৌমন্ত্রীর ঘোষণা : দেশে নদীর সংখ্যা ১,৪১৫টি
রবীন্দ্র-নজরুলের ঐতিহ্য সংরক্ষণে জোর দিলেন ববি হাজ্জাজ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com